1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে প্রকল্পের অবহিত করন সভা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা।

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

লাখাইয়ে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস( আইডিই) প্রকল্পের অবহিত করন ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১০ জুন) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস(আইডি এ বাংলাদেশ) নামের একটি প্রকল্পের অবহিত করন ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম, প্রকল্পের পুষ্টি উদ্যোক্তা ল্যাট্রিন প্রডিউসার আইডিএ বাংলাদেশের (MAIN) প্রকল্পের টিমলিডার মামুনুল আহাদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজী সামছুল আরেফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মুর্শিদ আলম,লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রকল্প সংসলিষ্ট উদ্যোক্তা সহ প্রকল্প সংসলিষ্টরা অংশ নেন।

সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টের এর মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও কর্মপরিধি,প্রকল্পের পরিচিতি তুলে ধরা হয়।
সভায় আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা ক র্মকর্তা জামাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ।

সভায় জনস্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ খাদ্য উৎপাদন, শিশু ও মায়ের স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার নিশ্চিত করতে বিশদবিবরন তুলে ধরে বক্তারা বলেন জনসচেতনতা, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করতে সংসলিষ্ট সকলের ঐক্য বদ্ধ প্রয়াস এর বিকল্প নেই।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর