1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বুল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম এবং বাল্যবিবাহ প্রতিরোধে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার লাখাই উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের সহজে এবং অল্প সময়ে বিরোধ নিষ্পত্তি করার জন্য গ্রাম আদালত স্থানীয় সরকারের একটি চমৎকার ও কার্যকর উদ্যোগ।

” তিনি গ্রামীণ পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম বলেন, প্রথাগত সালিশ প্রক্রিয়া পরিহার করে সাধারণ জনগণের উচিত গ্রাম আদালতের আশ্রয় নেওয়া।

এটি একটি সহজ, আইনি এবং অত্যন্ত অল্প ব্যয়ের মাধ্যম, যার সুবিধা ইউনিয়ন পর্যায়ে প্রতিটি নাগরিকের গ্রহণ করা উচিত।

বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর হোসেন।

সভায় উপজেলা কো-অর্ডিনেটর গ্রাম আদালতের বিভিন্ন আইন, বিধি উপস্থিতদের সবার সামনে উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর