1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে যুব সমাজের সচেতনতামূলক সমাবেশ

মুরাদ হাসান (জৈন্তাপুর) সিলেট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৯৯ বার পঠিত

এসো ঐক্যবদ্ধ হই, মাদককে না বলি, সুন্দর জৈন্তাপুর গড়ি এই স্লোগানকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় জৈন্তাপুর জৈন্তেশ্বরী ইরাদেবী মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশের আয়োজন করে জৈন্তাপুরের সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের যুব সমাজ।

সভায় সভাপতিত্ব করেন মুফতি সাঈদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদকর্মী হাসান মোহাম্মদ বদরুল।

সমাবেশে বক্তব্য রাখেন ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, মাওলানা বদরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রকিব ও মোদাচ্ছির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবী শফিকুল ইসলাম, ব্যবসায়ী হেলাল আহমেদ, রিকশা শ্রমিক সংগঠনের সভাপতি নুরুল ইসলাম, যুবদল নেতা আবুল হাসনাত, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সংবাদকর্মী মীর শোয়েব আহমেদ, মুরাদ হাসান, মোহাম্মদ আবদুল্লাহ, বিলালুর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি একজন ব্যক্তির পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি, ছিনতাই, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

তারা আরও বলেন, মাদকমুক্ত জৈন্তাপুর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি আলেম-উলামা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।

একই সঙ্গে পাড়া-মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, যুব সমাজকে নেতৃত্ব দিয়ে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। অন্যথায় আগামী প্রজন্মকে ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হবে।

সভায় স্থানীয় আলেম-উলামা, যুবক-তরুণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে জৈন্তাপুরকে মাদকমুক্ত করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ, গণসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়া আগামী বুধবার বৃহৎ পরিসরে আরেকটি মাদকবিরোধী সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর