1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

হরিপুর বাজারে যাত্রা শুরু করেছে ‘মেসার্স আব্দুর রব মেডিসিন কর্ণার’

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩০৩ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের প্রাণকেন্দ্রে গুণেমানে বিশ্বস্ত সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ‘মেসার্স আব্দুর রব মেডিসিন কর্ণার’।

 

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসক্রিপশন অনুযায়ী সকল প্রকার দেশি-বিদেশি ঔষধ পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয়ের মাধ্যমে গ্রাহকদের নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা হবে।

 

 

নতুন এই প্রতিষ্ঠানের শুভ সূচনা উপলক্ষে (১৩ জুন) শনিবার রাত ৮টায় দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে।

 

 

এতে উপস্থিত ছিলেন বরেণ্য আলেমে দিন হরিপুর বাজার মাদ্রাসার প্রিয় মুহতামিম মাওলানা হিলাল আহমদ দাঃ- বাঃ-,মুফতী মাওলানা মাহমুদুল হাসান দাঃ বাঃ,মাওলানা আব্দুস সালাম জৈন্তাপুরী, বিশিষ্ট রাজনীতিবিদ মুহিবুল হক মুহিব,আব্দুল হক,আলহাজ্ব আলাউদ্দিন, জাকারিয়া মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুদাই মিয়া,খাজার মোকাম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জালাল উদ্দিন, চিকিৎসক ডা.আলতাফ হোসেন,ডা.প্রদীপ,বি সি এস আলাউর রহমান,ডা.মর্তুজা, ইঞ্জিঃ- ইলিয়াস, ফয়জুল হাসান,আব্দুল মুতলিব ও সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ীরা।

 

 

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ সুয়েব আহমদ জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ওষুধসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

 

 

মেসার্স আব্দুর রব মেডিসিন কর্ণারের নবযাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর