হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর চৌধুরী বাড়ির গর্বিত সন্তান, দেশের একজন দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি লাভ করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে ১৭ জুন ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সচিব পদে পদোন্নতি প্রদান করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১তম ব্যাচের একজন কর্মকর্তা।
এর আগে তিনি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেন। প্রশাসনিক দক্ষতা, জনকল্যাণমুখী কর্মকাণ্ড এবং মানবিক নেতৃত্বের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হন।
তাঁর এই সাফল্যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সচিব হিসেবে নতুন দায়িত্বে তিনি তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের পাট ও বস্ত্র খাতের উন্নয়ন, আধুনিকায়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বানিয়াচংবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.