1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার ইন্তেকাল, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক

মো আব্দাল মিয়া :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭৩ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা জমিয়তের সহ-সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা শায়খ ইকবাল হোসাইন এর পিতা প্রবীণ মুরব্বি হাজী রুছমত উল্লাহ (৯০) আর নেই।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রথমরেখ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একজন ধর্মপ্রাণ, সদালাপী ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে এলাকায় তাঁর অনেক সুনাম ছিল। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ আছর প্রথমরেখ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। পৃথক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সিনিয়র সহ-সভাপতি মস্তোফা আল হাদী, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ মখলিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু এবং বানিয়াচং ইসলামী নাগরিক ফোরামের সভাপতি মাওলানা আবুল কাশেম।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম হাজী রুছমত উল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর