1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সাব- রেজিস্ট্রারী অফিসে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬০ বার পঠিত

সিলেট সাব-রেজিস্ট্রারী অফিসে জাল দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রির চেষ্টার অভিযোগে দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতর মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সিলেট সদর সাব-রেজিস্ট্রারী অফিসে এ ঘটনা ঘটে।

বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলীম উল্লাহ খান।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কামরুল ইসলাম (৪৮) ও তার সহযোগী মিটু (৪০)।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ২ যুবক জাল দলিল প্রস্তুত করে জমি রেজিস্ট্রি করার জন্য সিলেট সদর সাব-রেজিস্ট্রার মিনহাজ উদ্দিনের কাছে জমা দেন। দলিল পর্যালোচনার সময় সন্দেহ হলে সাব-রেজিস্ট্রার তাৎক্ষণিকভাবে তাদের আটক করে রাখেন। পরে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের এসিল্যান্ড মোহাম্মদ আলীম উল্লাহ খানকে জানানো হলে তিনি উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত জাল দলিল প্রস্তুত ও ব্যবহারের অপরাধে কামরুল ইসলাম ও মিটুকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলীম উল্লাহ খান বলেন, সিলেট সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জালিয়াত চক্র কোনো ধরনের অনুমোদন ছাড়াই ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করে জাল দলিল তৈরি করে জমি রেজিস্ট্রির চেষ্টা করছিল। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়ছে। যারা এমন জালিয়াতি করতে পারে, তারা প্রবাসী বা জমির মালিকদের আস্থার সুযোগ নিয়ে আরও বড় ধরনের প্রতারণা করতে পারে।

তিনি জানান, বিষয়টি ধরা পড়ার পর দুজনকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মূল অভিযুক্তকে দুই মাস ও তার সহযোগীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলাও করা হবে।

এসিল্যান্ড আরো বলেন, সিলেট সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে এবং পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে অভিযান চলবে। কর্মকর্তা-কর্মচারীসহ যেই জড়িত থাকুক, অপরাধ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে জেলা রেজিস্টার (ডিআর) অফিস বা প্রশাসনের কাছে দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের জমি রাষ্ট্রের কাছে আমানত। পাওয়ার অব অ্যাটর্নি বা কেয়ারটেকারের ওপর দায়িত্ব দিলেও জমির মালিকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে, জমির খাজনা পরিশোধ ও এসিল্যান্ড বা তহশিল অফিসে তথ্য হালনাগাদ করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে কেয়ারটেকাররাই ক্ষমতার অপব্যবহার করে জাল দলিল তৈরি করে থাকে। এতে জমি নিরাপদ আছে কি-না, তা সহজেই নিশ্চিত হওয়া সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর