1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১২ বার পঠিত

শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা।

সোমবার (২২ জুন) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন এর ধনপুর গ্রামের ১ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে ধনপুর গ্রাম সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে ১ নং ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য রাখেন অত্র গ্রামের ভোক্তভোগী কৃষক ফজলু মিয়া, ছাদিকুর রহমান, ফখর উদ্দিন ও তারেক আহমদ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান ও বিএনপির কিছু নেতারা প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় না দিয়ে স্বজনপ্রীতি করে তারা তাদের আত্মীয় স্বজনদের নাম তালিকায় দিয়েছেন। এতে করে অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধনপুর গ্রামের অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তালিকায় না আসায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি
দেশের প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা সহ প্রশাসনিক উর্ধতন কর্মকর্তাদের কাছে সুস্পষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তালিকাভুক্ত করার জোর দাবী জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের ধনপুর গ্রামের ভুক্তভোগী কৃষক আকবর আলী,আব্দুল আলী,সুরুজ মিয়া,ফজলু মিয়া, ফখর মিয়া,মান্নান আহমেদ,লিয়াকত মিয়া,জামাল আহমেদ, ফরিদ মিয়া,আব্দুল কাদির,তৈবুর রহমান,শাহিন মিয়া,ফয়জুল হক,শাহাবুদ্দিন হক,আব্দুল হেকিম,নুরুদ্দিন,ওমেদ আলী,ফয়জুল করিম,জিয়া উদ্দিন,আব্দুল মুকিদ,আইনুদ্দিন,তরিক উল্লা,ছিদ্দিকুর, আছদ্দর আলী,মছদ্দর আলী,হেলাল উদ্দিন বাবুল মিয়া,এবাদুর রহমান,ছাদিকুর রহমান,আক্কাস মিয়া,আক্কাস উদ্দিন, জাহাঙ্গীর আলম মদরিছ আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর