1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে ওসি’র নেতৃত্বে মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার

মো আব্দাল মিয়া :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচং থানার উদ্যোগে বিশেষ মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক-এর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। ড্রিলের মাধ্যমে পুলিশ সদস্যদের তাৎক্ষণিক প্রস্তুতি, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা যাচাই করা হয়।
এ সময় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পুলিশের এমন তৎপর উপস্থিতি সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে এবং অপরাধীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করছে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত ড্রিল ও চেকপোস্ট কার্যক্রমের ফলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপদ ও অপরাধমুক্ত বানিয়াচং গড়তে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান, টহল কার্যক্রম এবং জনসচেতনতামূলক উদ্যোগ ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

ওসি শেখ নাজমুল হক বলেন, “জনগণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বানিয়াচং থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সকল ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর