1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পেশাদার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে শান্তিগঞ্জ বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, আলমগীর হোসেন ও কাজী ছাদিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মো. মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়ব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক এবং নির্বাহী সদস্য দিলীপ কুমার দাস, আবিদ উদ্দিন, শানুর আহমদ সুলতান, জাকির হোসেন, নাছির মিয়া ও আহমদ উসমান।

সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করা এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শান্তিগঞ্জের সাংবাদিকতার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর