1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

স্কুল ছুটির পর ৩ শিশুকে অপহরণের চেষ্টা, চেয়ারম্যান ও এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৫ বার পঠিত

 

হবিগঞ্জের লাখাই উপজেলার সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির পর তিন কোমলমতি শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে।
তবে মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও স্থানীয় এলাকাবাসীর তাৎক্ষণিক তৎপরতায় শিশু তিনটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও সুযোগ বুঝে অপহরণকারী চক্রের অজ্ঞাত নারী সদস্য পালিয়ে গেছে।

২৩ জুন (মঙ্গলবার) সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হওয়ার পর এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ছুটি শেষে শিক্ষার্থীরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তখন এক অজ্ঞাতনামা মহিলা কৌশলে তিনটি শিশুকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুদের আচরণ এবং মহিলার গতিবিধি সন্দেহজনক মনে হলে উপস্থিত কিছু সচেতন এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন।
​খবর পেয়ে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সাল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত সকলের যৌথ ও সাহসী তৎপরতায় শিশু তিনটিকে উদ্ধার করা সম্ভব হয়। তবে পরিস্থিতি বেগতিক দেখে অপহরণকারী মহিলা ভিড়ের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর