1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দীর্ঘ ১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৩০ বার পঠিত

দীর্ঘ ১০ মাস পর পুনরায় নিজ দায়িত্বে ফিরেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। উচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে বুধবার (২৪ জুন) তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

সকালে জয়কলস ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কেক কেটে আনন্দঘন পরিবেশে তার পুনরায় দায়িত্ব গ্রহণ উদযাপন করা হয়।

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন বলেন, “দীর্ঘদিন জনগণের প্রত্যক্ষ সেবা থেকে দূরে ছিলাম। আল্লাহর রহমতে আবারও জনগণের সেবায় ফিরে আসতে পেরে আমি আনন্দিত। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করব।”

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, চেয়ারম্যানের পুনরাগমনে ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা দ্রুত পাবে।

উল্লেখ্য, একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে আদালত আব্দুল বাছিত সুজনকে কারাগারে প্রেরণ করেন। এরপর তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে তিনি পুনরায় জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ফিরে পান এবং বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর