1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে বুল্লাবাজার জামে মসজিদ দেওয়ালের নির্মান কাজ শুরু

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত

হবিগঞ্জের লাখাইর স্থানীয় বুল্লাবাজার জামে মসজিদ এর সুতাং নদী তীরবর্তী অংশের ভাংগন প্রবন স্থানে প্রতিরক্ষা দেওয়াল নির্মান কাজ শুরু হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে এ নির্মান কাজের শুরুতে এর শুভ উদ্বোধন করেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুল্লাবাজার জামেমসজিদ এর ইমাম মাওলানা আবদুল বাতেন, বুল্লাবাজার জামেমসজিদ এর উন্নয়ন কাজের প্রকল্প কমিটির সভাপতি ও লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, প্রকল্প কমিটির সম্পাদক এনামুল হক, সহসভাপতি ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, থানা বিএনপির সহসভাপতি আলহাজ্ব জানে আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম, করাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ, করাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিবুর রহমানসহ বাজারের ব্যবসায়ী ও মুসল্লীরা।

উল্লেখ্য হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদ এর হুইপ আলহাজ্ব জিকে গউছ এর মাধ্যমে কাবিখা প্রকল্পের অধীনে প্রাপ্ত ১০ টন চাল বরাদ্দে মসজিদের এ প্রতিরক্ষা দেওয়াল নির্মান কাজ শুরু হয়েছে।

এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল বাতেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর