অবশেষে অনেক জল্পনার পর ব্রাজিলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন নেইমার। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মাঠে নামানো হয়নি তাকে। তবে অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামানো হলো ব্রাজিলের এই তারকা ফুটবলারকে। দীর্ঘ ৩২ মাস পর ফিরলেন হলুদ জার্সিতে।
দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ব্রাজিলের হয়ে ম্যাচে তৃতীয় গোল করা মাথেউস কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার।
কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার। খেলতে পারেন ৯০ মিনিটও। তবে শুরুর একাদশে তাকে দেখতে না পেয়ে হতাশ হন ভক্ত ও সমর্থকরা।
হাইতির বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলছেন না রাফিনহা। নেইমারকে শুরুর একাদশে দেখতে না পেয়ে ম্যাচে নিজেদের জোরালো অবস্থান নিয়ে কিছুটা শঙ্কিত হয়ে পড়ে সমর্থকরা।
যদিও সব শঙ্কা ম্যাচের ৭ মিনিটেই উড়িয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। চলমান বিশ্বকাপে টানা তিন ম্যাচেই গোল করেন তিনি। এখন পর্যন্ত এই বিশ্বকাপে ৩ গোল করেছেন ভিনি।
উল্লেখ্য, সবশেষ গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন নেইমার। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.