সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে "জয়শ্রী ব্র্যাক শাখার" মাইকোফাইনেন্স (দাবি) এর অর্থায়নে ৫৫জন সদস্যের মাঝে বিনামূল্যে এক হাজার ১০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪জুন) দুপুর ১২টার দিকে জয়শ্রী ইউনিয়ন ব্র্যাক শাখার প্রাঙ্গণে ব্র্যাকের ওই শাখা হাঁসের বাচ্চা বিতরণের এই আয়োজন করে।
জানা যায়, চলতি বছরের বৈশাখ মাসে অতিবৃষ্টির কারণে কৃষকের কাঙ্ক্ষিত সোনার ফসল (বোরো) ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্র্যাকের সেবাগ্রহীতার ৫৫জন সদস্যের প্রতিজনের মাঝে ২০টি করে মোট এক হাজার ১০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের ধর্মপাশা শাখার এলাকাবস্থাপক উজ্জ্বল কুমার দাস, ব্র্যাক ডেভেলপমেন্ট ইউনিটের (বিডিইউ) আবু সাঈদ, এস এস লিড রফিকুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা হিসাব ব্যবস্থাপক সুমন দেবনাথ, জয়শ্রী শাখা ব্যবস্থাপক আব্দুল করিম প্রমুখ। এছাড়া জয়শ্রী ব্র্যাক শাখার অন্যান্য সদস্যবৃন্দ'সহ স্থানীয় এলাকাবাসীর আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.