বড়লেখায় ট্রাক্টরে করে মাটি টানার সময় সেখান থেকে পড়া পিচ্ছিল মাটিতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়ক। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জনস্বার্থে সড়ক দুর্ঘটনারোধে বড়লেখা-চান্দগ্রাম সড়কের গাজিটেকা অংশে কাদামাটিতে পিচ্ছিল সড়ক সংস্কার করা হয়েছে।
স্থানীয়রা জানান– বিভিন্ন হাওর ও পতিত জমি থেকে এসব মাটি সংগ্রহ করা হয় বলে সেগুলো ভেজা ও পিচ্ছিল কাদামাটি হয়। এই মাটি ট্রাক্টর করে নেওয়া হয় উপজেলার বিভিন্ন এলাকায়। পরিবহনের সময় ট্রাক্টর থেকে এই ভেজা মাটি পড়ে পিচ্ছিল হয়ে যায় পাকা সড়ক, যার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বড়লেখা আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলো। প্রতিনিয়ত এসব সড়কে ঘটছে দুর্ঘটনা। ফলে এসব সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা পড়েছেন ব্যাপক দুর্ভোগে।
বৃহস্পতিবার রাতের হালকা বৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে কাদামাটি লাগা বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক। বিষয়টি তাৎক্ষণিক নিসচা বড়লেখা উপজেলা শাখা নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে এর পর দিন ওই সড়কে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সংস্কার করা হয়।
জনস্বার্থে সড়কে সংস্কার কার্যক্রমে নিসচা পৃষ্টপোষক ও সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় তারা বলেন, জনস্বার্থে নিসচা বড়লেখা উপজেলা শাখার বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে তাছাড়া গত কয়েকদিন পুর্বে এই সড়কের এক পাশে একটি ভয়াবহ গর্তের সৃষ্টি হয়ে সড়কের একাংশ খানিকটা দেবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দেবে যাওয়া সড়ক সংস্কার করে নিসচা কর্মীর। এভাবে প্রতিনিয়ত জনস্বার্থে কার্যক্রম পরিচালনা করছে নিসচা।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.