1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক, চুরি,জুয়া ও গ্রাম্য দাঙ্গা নিরোধ করতে আহবান

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে সদস্যগণ বক্তব্যে বানিয়াচং উপজেলায় মাদক, চুরি, জুয়া ও গ্রাম্য দাঙ্গা সংঘটিতসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করে আইন শৃঙ্খলার আরও উন্নতি ঘটাতে উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বুরহান উদ্দিন,

উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান,

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন,উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি কাজী আতাউর রহমান,

জমিয়তের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, দারুল কুরআন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম,

বিএনপি নেতা মোঃ জাহির হোসেন, আকাদ্দস তালুকদার, ৮নং খাগাউড়া ইউপি চেয়ারম্যান শাহ মাসউদ কুরাইশী মক্কী ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান খান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর