লাখাই উপজেলার পল্লীতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সাকিব মিয়া ( ২০) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে
হবিগঞ্জ (প্রতিনিধি) :
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
৩২
বার পঠিত
লাখাই উপজেলার পল্লীতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সাকিব মিয়া ( ২০) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে
মঙ্গলবার বিকাল ৪টার সময় উপজেলার মোড়াকরি উত্তর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাকিব মিয়া মোড়াকরি উত্তর গ্রামের বাসিন্দা মোঃ রেজ্জাক মিয়ার পুত্র । স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিজ বসতবাড়িতে বিদ্যুৎতের কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হন সাকিব মিয়া। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বিকাল ৪টার সময় উপজেলার মোড়াকরি উত্তর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাকিব মিয়া মোড়াকরি উত্তর গ্রামের বাসিন্দা মোঃ রেজ্জাক মিয়ার পুত্র ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিজ বসতবাড়িতে বিদ্যুৎতের কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হন সাকিব মিয়া।
তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।