1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

১০০ শত বছরের দুর্ভোগের অবসান: চিকারকান্দির পশ্চিম হাটির কাঁচা রাস্তা হচ্ছে পাকা

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

 

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের পশ্চিম হাটির দীর্ঘদিনের কাঁচা রাস্তা পাকাকরণের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রায় শত বছর ধরে দুর্ভোগের শিকার হওয়া শতাধিক পরিবারের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চিকারকান্দি গ্রামের পশ্চিম হাটির ১৯৭ মিটার রাস্তার পাকাকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দীর্ঘ ১০০ শত বছর ধরে প্রায় ১০০টি পরিবারের মানুষ কাঁচা ও কাদামাটির এই রাস্তা ব্যবহার করে চলাচল করতেন। বিশেষ করে বর্ষা মৌসুমে কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের আশা, রাস্তার কাজ সম্পন্ন হলে এই ভোগান্তির অবসান ঘটবে।

স্থানীয় বাসিন্দা মো. কমরু মিয়া বলেন, “এই রাস্তাটি পাকা হওয়ায় আমরা এখন স্বস্তিতে চলাচল করতে পারব। আর অল্প কিছু কাজ বাকি আছে। সেটুকু শেষ হয়ে গেলে আমাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে। এজন্য আমি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম. কয়ছর আহমদ সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম. কয়ছর আহমদের বরাদ্দ থেকে পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের পশ্চিম হাটিতে ১৯৭ মিটার পাকা রাস্তা নির্মাণের জন্য ৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম বলেন, “রাস্তা পাকাকরণের কাজ চলমান রয়েছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে আমাদের নিয়মিত তদারকি অব্যাহত আছে। আশা করছি আগামী দুই দিনের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর