1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

নবীগঞ্জে নিজ আগনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিজ আগনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজ বুধবার (১ জুলাই) একদিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে ডা. সাহিদ চক্ষু হাসপাতাল, হবিগঞ্জ। মানবিক এ আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১২০ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। প্রয়োজনীয় রোগীদের ছানি অপারেশনের জন্যও নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনাতগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক পর্তুগাল প্রবাসী নাজমুল ইসলাম। তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজকল্যাণমূলক সংগঠনের পাশাপাশি বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে স্বাস্থ্যসেবাসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য জনাব মতচ্ছির রহমান, আগনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লামেশ দাস, বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব শুকুর হোসেন, হাজী জনাব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের একপর্যায়ে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নিজ আগনা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জনাব নাজমুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য ডা. সাহিদ চক্ষু হাসপাতাল, হবিগঞ্জ এবং অনুষ্ঠান সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর