1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজিমুশশান ইজতেমা সফল করতে বানিয়াচংয়ে প্রস্তুতি ও পরামর্শ সভা

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আজিমুশশান ইজতেমা-২০২৬ সফল করার লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে এক প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইজতেমাকে সফল করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার, প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (১ জুলাই) বাদ আছর গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহ সালেহ আহমদ।
সভায় প্রধান অতিথি জেলা নাজিম ক্বারী আব্দুল হালিমের বক্তব্য বলেন, কেন্দ্রীয় আজিমুশশান ইজতেমা শুধু একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং দ্বীনি শিক্ষা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ ইজতেমাকে সফল করতে সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে নাজিম মাওলানা নোমান আহমদ সাদিক।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল অলি, মুফতি আহমদ আলী, ক্বারী মহসিন আহমদ, মুফতি রায়হান উদ্দিন, মাওলানা আবু বকর, হাফেজ মকবুল হোসাইন, মাওলানা তাওহীদুল ইসলাম, হাফেজ সুহাইল আহমদ, হাফেজ হুমায়ুন সাদী, মাওলানা জমির আলী সাইফুল্লাহ, মাওলানা ফরিদ আহমদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্রীয় ইজতেমাকে সফল করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা, গণসংযোগ, প্রচার-প্রচারণা এবং অংশগ্রহণকারীদের সার্বিক সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বানিয়াচং উপজেলা থেকে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লির উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভা শেষে কেন্দ্রীয় আজিমুশশান ইজতেমা-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর