1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates

লাখাইয়ের বীর মুক্তিযোদ্ধা রজব আলীর জীবনাবসান

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পঠিত

লাখাই উপজেলার বামৈ গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা রজব আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন, মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহযোদ্ধা রেখে গেছেন।

বৃহস্পতিবার আসরের নামজের পর মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা অনুষ্টিত হয়।
এর আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে,এসময় লাখাই উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম উপজেলা প্রশাসনের পক্ষে এবং ওসি শরিফ উদ্দিনের পক্ষে এসআই মাঈনুল মরহুমের মরদেহে শ্রদ্ধজ্ঞ অর্পণ করেন।
এসময় বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় সহ বীর মুক্তিযোদ্ধাগন ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর