1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জের গয়াহরি রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শনে সমাজসেবক আশরাফ উদ্দিন, ব্রিজ ও রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গয়াহরি গ্রামে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেছেন নবীগঞ্জের কৃতি সন্তান ও সমাজসেবক আশরাফ উদ্দিন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নবীগঞ্জ মধ্যবাজার গনি শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. ছালিক মিয়া, অশোক তরু দাস, বাদল চন্দ্র দেব, সুধা রঞ্জন দাস, উৎপল চৌধুরী পান্না, অমল পাল, মদন শীল, মিনু বাবু, সাংবাদিক আবু তালেব, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার ইকবাল হোসেন তালুকদার, সাংবাদিক বাদল মিয়া, স্বপন রবি দাস, ইমরান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্থানীয় বাসিন্দারা সেবাশ্রমের বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে এর দক্ষিণ পাশের গেটসংলগ্ন স্থানে একটি ব্রিজ এবং ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান।

স্থানীয়দের ভাষ্য, আদিত্যপুর, কানাইপুর, কেলিকানাইপুরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ প্রতিদিন সেবাশ্রমে যাতায়াতে দুর্ভোগের শিকার হন। সেখানে একটি ব্রিজ ও রাস্তা নির্মাণ করা হলে হাজারো মানুষের চলাচল সহজ হবে এবং সেবাশ্রমে আগত ভক্তদেরও দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

পরিদর্শন শেষে সমাজসেবক আশরাফ উদ্দিন বলেন, দত্তগ্রাম, গয়াহরি, পাটলি, বুরুঙ্গা, কমলাপুর ও কেলিকানাইপুর এলাকার মানুষ আমরা একসঙ্গেই বসবাস করি। আমি কোনো জনপ্রতিনিধি নই; একজন সমাজসেবক হিসেবে মানুষের সমস্যাগুলো দেখার এবং সমাধানের চেষ্টা করছি। সেবাশ্রমের ব্রিজ ও রাস্তা নির্মাণের বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। আশা করি, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান হলে সেবাশ্রমে যাতায়াত সহজ হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর