1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে মদ সহ নারী মাতক ব্যবসায়ী

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

হবিগঞ্জের লাখাইয়ে ২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৩০ লিটার মদ তৈরির উপকরণসহ পার্বতী রবিদাস (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার আটক পার্বতী রবি দাশকে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সুত্রে যানা যায় ।
গ্রেফতারকৃত পার্বতী রবিদাস লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের স্বজন গ্রামের লিটন রবিদাসের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল উপজেলার স্বজন গ্রামে পার্বতী রবিদাসের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তাঁর কাছ থেকে থেকে ২ লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ এবং মদ তৈরির উপকরণ (৩০ লিটার ওয়াশ) জব্দ করা হয়।

লাখাই থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা অফিসার ইনচার্জ মোঃ শরিফ উদ্দিন জানান মাদকের গ্রাস থেকে রক্ষায় কাজ করছে পুলিশ,এলাকায় মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর