1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates

বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

সৃজনশীল কার্যক্রমের ধারাবাহিকতায় বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) বাদ মাগরিব গ্যানিংগঞ্জ বাজারস্থ কার্যালয়ে বাহারি রকমের ফল উৎসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু।

সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়ার সঞ্চালণায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক
মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সভাপতি শেখ সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবাশ্বির আহমদ মজনু ও শায়েখ আবু নছর কুরাইশী দাখিল মাদ্রাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ সুহাইল আহমদ।

বক্তাগণ বলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব একটি দায়িত্বশীল সংগঠন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সৃজনশীল কার্যক্রম করে
আসছে। এরই ধারাবাহিকতায় আজকে মৌসুমি ফল উৎসব চমৎকার হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালিক, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদ হাসান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাব্বীর আহমদ শিবলী নোমানী, আইন সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক আনছার আলী, স্বাস্থ্য সম্পাদক নাসির উদ্দিন, পাঠাগার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন ও ফারুক আহমেদ প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর