
হবিগঞ্জের লাখাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে উপজেলার ৬ টি ইউনিয়ন এর ১০ টি একক ও মিশ্র ফুলবাগান এর প্রদর্শনীর চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুর বেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে ৫ টি একক ফুলবাগান ও ৫ টি মিশ্র ফুলবাগানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম, লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সংসলিষ্ট ইউনিয়ন এর উপসহকারী কৃষি কর্মকর্তা গন।
একক ফুলবাগান এর প্রদর্শনীতে প্রথম বারের মতো উন্নত মানের কূল এর চারা সহ জি-৯ প্রজাতির কলার চারাও রয়েছে।
চারা বিতরণ কালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম বলেন বানিজ্যিক কৃষির সম্প্রসারণে ও লাখাইয়ে ধান,সরিষার পাশাপাশি একক ও মিশ্র ফলবাগান করতে কৃষকদের আগ্রহী করে তুলতে উন্নত জাতের ফলের চারা বিতরণ করা হচ্ছে।
এতে একদিকে যেমন আমাদের ফলের চাহিদা মেটাতে সমর্থ হবো অন্য দিকে কৃষকেরা নিজের চাহিদা মিটিয়ে আর্থিকভাবে লাভবান হবে।