
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মধ্যনগর উপজেলার জলুষা গ্রামের সন্তুস মজুমদারের ছেলে অসহায় আহত মহাদেব মজুমদারের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব সঞ্জয় ঘোষ। মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থতা ও চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছিলেন মাহাদেব মজুমদার। সম্প্রতি তার করুণ অবস্থার খবর উপজেলা প্রেসক্লাবে নেতৃবৃন্দের কাছে আসিলে তারা মানবিক দায়িত্বে ঐ রোগীকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। উপজেলা প্রশাসন ইউএনও নিজ উদ্যোগে তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাকে সহায়তার আশ্বাস দেন।
এ সময় ইউএনও বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও যদি এমন মানুষদের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবার নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পাবে।”
মহাদেব মজুমদার ও তার পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের নতুন করে বেঁচে থাকার সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অসহায় মানুষের প্রতি সহমর্মিতা বাড়াতে সবাইকে উৎসাহিত করবে।