1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে সড়কের পাশের বটবৃক্ষটি রাতের আঁধারে কেটে ফেলেছে একটি চক্র।

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

 

লাখাইয়ে উপজেলার বুল্লাবাজার থেকে গুনিপুর সড়কের সিংহগ্রাম অংশে সড়কের পাশে বছর দিন পূর্বে একটি বটবৃক্ষের চারা রোপন করেছিলেন পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন সহ পরিবেশ রক্ষার সংগে সংসলিষ্ট ব্যক্তি বর্গ।ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর হাওর রক্ষায় আমরা কর্মসূচীর আওতায় এ বৃক্ষ রোপণ কালে এ বটবৃক্ষটি রোপন করা হয়েছিল। রোপণ পরবর্তী সময়ে পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন নিয়মিত এ বটবৃক্ষটি প্রয়োজনীয় সেচ ও পরিচর্যা করে আসছিল এবং বৃক্ষটি যথানিয়মে বেড়ে উঠে দৃশ্যমান হয়।তখন স্থানীয় দের অনেকেই সড়কের পাশে বেড়ে উঠা বটবৃক্ষটি নিয়ে আশান্বিত হয়ে উঠে। হয়তো এ বৃক্ষটি এক সময়ে মহীরুহে পরিনত হয়ে শীতল ছায়া দিবে,পাখিদের খাবার ও আশ্রয়স্থলে পরিনত হবে।কিন্তু বিধিবাম গত শুক্রবার দিনগত রাতে কে বা কারা বটবৃক্ষকে কেটে ফেলে রেখে যায়।ছায়াদানকারী উঠতি বটবৃক্ষটির উপর এমন নিষ্ঠুরতা পরিবেশ সচেতন জনগোষ্ঠীকে ব্যথিত করেছে। বিশেষ করে পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন গভীর মর্মপীড়ায় ভুগছেন এবং এ প্রতিকারের জন্য বিবেকবান মানুষের সহযোগিতা কামনা করছেন।
এ বিষয়ে পরিবেশ কর্মী মহি উদ্দিন আহমেদ রিপন বলেন বৃক্ষ হলো পরিবেশের গুরুত্বপূর্ণ অনুসংগ।বটবৃক্ষের মতো ছায়া দানকারী বৃক্ষের এমন ক্ষতি সাধন মেনে নিতে পারছিনা।সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এমন নিষ্ঠুরতার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংসলিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর