1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পঠিত

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ (৫০) এক আবাসিক ছাত্র ইমনকে (১৫) বলাৎকারের অভিযোগে আটক করেছে পুলিশ।

‎গত (৫ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়েরের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী ভিকটিমের পিতা আব্দুল মজিদ। মামলা নং ৩/১১৮।

‎​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন সকালে শরীর ম্যাসেজ করানোর বাহানায় হাফিজি শাখার ওই আবাসিক ছাত্র ইমনকে নিজের রুমে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন প্রিন্সিপাল শিব্বির আহমদ। লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে রাখলেও, গত ৪ জুলাই সকালে আসামি পুনরায় ওই ছাত্রকে ডেকে নিয়ে অনৈতিক কাজের চেষ্টা চালায়। এ সময় ভিকটিমের ছোট ভাই (৯) রুমে প্রবেশ করলে আসামি তাকে ছেড়ে দেয়। পরে ভিকটিম কৌশলে বের হয়ে মোবাইল ফোনে তার পিতাকে বিষয়টি জানালে, পিতা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পুলিশে খবর দেন। জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত প্রিন্সিপালকে আটজ করে। এই জঘন্য ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রিন্সিপালের শিব্বির আহমদের দৃষ্টান্তমূলক দাবিতে শুক্রবার বাদ জুমা পশ্চিম দর্শা কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন ডেকেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর