1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

 

লাখাই উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা ফজলে রাব্বি। তাঁর এ অর্জনে লাখাইয়ে সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহলে আনন্দের বন্যা বইছে।

ফজলে রাব্বি এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লাখাই প্রেস ক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক, জাতীয় সাংবাদিক সংস্থা লাখাই উপজেলা শাখার সভাপতি ও লাখাই উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক পারভেজ হাসান ও জাতীয় সাংবাদিক সংস্থা
সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদ।

এক অভিনন্দন বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা লাখাই উপজেলা শাখার সভাপতি পারভেজ হাসান বলেন, “ফজলে রাব্বির মতো একজন যোগ্য, সৎ ও গতিশীল নেতৃত্বের হাত ধরে লাখাইয়ের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত ও সমৃদ্ধ হবে। ইনশাআল্লাহ, তাঁর দূরদর্শী ভাবনায় এই বিদ্যালয়টি এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

পাশাপাশি তাঁর এই গৌরবময় অর্জনে যৌথভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে লাখাই উপজেলা প্রেস ক্লাব, লাখাই প্রেস ক্লাব এবং তাঁর বন্ধু মহল। সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন যে, নতুন সভাপতির বলিষ্ঠ নির্দেশনায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের সূচনা হবে।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি স্থানীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। তিনি বর্তমানে লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি লাখাই উপজেলা বিএনপির সদস্য এবং লাখাই উপজেলার ক্রীড়া সংস্থা সদস্য।
ফজলে রাব্বি সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীও গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁর নতুন পথচলায় সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর