1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

চাঁদাবাজির অভিযোগের আলোচনার মধ্যেই কোম্পানীগঞ্জ থানার ওসি ক্লোজড

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পঠিত

সিলেট প্রতিনিধি:

সমালোচনার মুখে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খানকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

 

তিনি জানান, প্রশাসনিক কারণে জারি করা এক আদেশের মাধ্যমে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তবে প্রত্যাহারের পর তাকে কোথায় সংযুক্ত করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

 

সম্প্রতি কোম্পানীগঞ্জ এলাকায় বালু ও পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে ওসি শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগে বলা হয়, চেকপোস্ট বসিয়ে ট্রাক থেকে অর্থ আদায় করা হতো। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তাকে প্রত্যাহার করা হয়।

 

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় বালু ও পাথর সিন্ডিকেটের কাছ থেকে পুলিশের চাঁদা আদায়ের অভিযোগসংবলিত কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ওসি শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

 

এ বিষয়ে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার বলেন, পুলিশের নিয়মিত বদলি কার্যক্রমের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খানকে ক্লোজড করা হয়েছে।

 

তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

উল্লেখ্য, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছিলেন মো. শফিকুল ইসলাম খান। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের ভিত্তিতে তিনি এ সম্মাননা লাভ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর