1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

চোরাচালান দমনে প্রশাসন-পুলিশ-বিজিবিকে কঠোর নির্দেশ, ৩

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেছেন, এসব অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবিকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধ দমনে গাফিলতির জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ কিংবা বিজিবি, কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, “আগামী তিন সপ্তাহ শুধু প্রচার-প্রচারণা চালান। এরপর আমি নিজেই দেখে নেব, কীভাবে চোরাচালান বন্ধ করা যায়।

 

পাথর কোয়ারি চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী ১৯ জুলাই মন্ত্রিসভার বৈঠকে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালুর বিষয়টি আলোচনায় আসতে পারে। তবে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে মন্ত্রিসভার বৈঠকে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়। একই সঙ্গে তিনি জানান, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খুব শিগগিরই একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে।

 

মঙ্গলবার (৭ জুলাই) জৈন্তাপুর উপজেলার দারুল হাদিস ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসায় মরহুম মাওলানা আব্দুল জব্বারের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল শেষে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

সভায় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি শাহা, পুলিশ সুপার ড. মো. যাবের সাদেক, ১৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মুমিন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, এএসপি সার্কেল সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

 

এর আগে মন্ত্রী মরহুম মাওলানা আব্দুল জব্বারের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আলিম উদ্দিন। এ সময় হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ, খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, জমিয়ত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, লামনীগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর