1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে ৩০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

লাখাই উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকাসহ মোছা: ফাতেমা বেগম (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই, ২০২৬) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মুড়িয়াউক উত্তরহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ফাতেমা বেগম মুড়িয়াউক উত্তরহাটির বাসিন্দা মো: আবুল কাশেমের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল মুড়িয়াউক উত্তরহাটি এলাকায় ফাতেমা বেগমের নিজ বসতবাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সম্মুখে জব্দতালিকা মূলে এসব মাদক ও টাকা জব্দ করে পুলিশ।

আটক ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানা অফিসার ইনচার্জ মোঃ শরিফ আহমেদ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর