প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ফাহিম হাবিব। রবিবার (১২ জুলাই) দুপুরে সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।সুনামগঞ্জের পিটিআই পরীক্ষণ বিদ্যালয় থেকে গত ১৫ হতে ১৮ এপ্রিল অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ফাহিম হাবিব। এছাড়া ২০২৫ সালে অনুষ্ঠিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল এবং কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় স্পেশাল গ্রেডে বৃত্তি লাভ করে এই শিক্ষকদম্পতি পুত্র। তার এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছে পরিবেশবাদী সংগঠন 'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম'।
ফাহিম হাবিব এর বাবা দুলাল মিয়া জাউয়া বাজার ডিগ্রি কলেজে বাংলা বিভাগের একজন স্বনামধন্য প্রভাষক। পরিবেশবাদী সংগঠন 'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম'-এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা তিনি। মাতা রেশমা আক্তার বিশ্বম্ভরপুর উপজেলার লালারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার একমাত্র ছোট ভাই ফারহান লাবিব সুনামগঞ্জের পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে অধ্যয়নরত।
প্রকাশিত ফলাফলে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ফাহিম হাবিব মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত । এই সাফল্য আমার একার নয়; এটি আমার শ্রদ্ধেয়মা-বাবা ,শিক্ষক ও বিদ্যালয়ের প্রিয় সহপাঠী ও স্বজনদের আন্তরিক দোয়া ও অনুপ্রেরণার ফল। আমি আমার শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের পরম যত্ন ও নিরলস পরিশ্রম আমাকে এই অর্জনের পথে এগিয়ে যেতে সহায়তা করেছে। একই সঙ্গে আমার বাবা-মা এর প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই, যাঁরা সব সময় আমাকে পড়াশোনায় নিবিড়ভাবে উৎসাহ জুগিয়েছেন। এই সাফল্য আমাকে ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার অনুপ্রেরণা জোগাবে। আমি নিজেকে একজন সৎ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। সবাই দোয়া করবেন, ভবিষ্যতেও আমি যেন আরও ভালো ফলাফল অর্জন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি।"
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.