1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা, ক্রেস্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু কায়সার মোঃ আব্দুল হাদীর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজমুল হোসেন এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. নাজমুন্নাহার জলি,

ডা. ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সীমান্তিকের জেলা টিম লীডার রেজাউল ইসলাম, সাংবাদিক শেখ নুরুল ইসলাম ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শামীমা আক্তার বলেন, মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি
জনসচেতনতাবৃদ্ধি, স্বাস্থ্য, পুষ্টি ও মানবাধিকারাসহ তরুণ প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তুলতে আহবান জানাচ্ছি।

এসময় উপজেলার শ্রেষ্ঠ ৩জন পরিবার পরিকল্পনা কর্মীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন, হাফিজা বেগম, তাপস চন্দ্র দাস ও দোলনা চৌধুরী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর