1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদ বিষয়ক দুইদিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

 

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নতুন জাহানপুর এবং হাসারচর গ্রামের ২০ জন কৃষকের জন্য জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল আমন নতুন জাতের ধান চাষের উপর দুইদিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।

রবিবার (১২ জুলাই ২০২৬) সকাল ১০ ঘটিকায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জ এর আয়োজনে জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) এবং শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় বাস্তবায়নাধীন ENRICH প্রকল্পের দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের শেষ দিনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন ও পাথারিয়া ইউনিয়নোর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রাবন্তী রানী দেব। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস ও এনরিচ প্রজেক্টের প্রজেক্ট অফিসার এ এইচ এম আনিসুজ্জামান। প্রশিক্ষণে আরো উপস্থিত সংস্থার ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান, এনরিচ প্রকল্পের পাথারিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ফিল্ড এ্যাসিস্ট্যান্ট দিপলু সূত্রধর ও শিমুলবাগ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ফিল্ড এ্যাসিস্ট্যান্ট জামিল হক, ডিআর-সিসিএএ প্রকল্পের জয়কলস ইউনিয়নের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট জাকারিয়া এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিব। প্রশিক্ষণে পাথারিয়া ইউনিয়নের নতুন জাহানপুর ও হাসারচর গ্রামের ২০ জন নির্বাচিত কৃষক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর