1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates

জলবায়ু পরিবর্তনে বানিয়াচংয়ে জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

মো আব্দাল মিয়া :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।

সরকারের ঘোষিত পাঁচ বছর মেয়াদি ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে মাদরাসা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে সবুজে ঘেরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে বিভিন্ন ধরণের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট আবু হামিদ মুমসাদ হাসান, সহকারী সুপারিন্টেন্ডেন্ট আতাউর রহমান, সহকারী শিক্ষক আকিকুর রহমান, সাজ্জাদ আহমেদ, মুনশাদ আহমেদ, মো. লালন মিয়া, মো. আব্দাল মিয়া, দাপ্তরিক মো. তাজুল মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট আবু হামিদ মুমসাদ হাসান বলেন, “গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করাও সমান জরুরি।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং সেটিকে বড় করার দায়িত্ব নেয়, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর