1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিদ্যালয়ে মাদক সেবন করায় যুবক আটক ইমরান আহমেদ চৌধুরী

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে হেদায়েত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে মাদক সেবন করায় মতিউর রহমান বাবু (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। সে উপজেলা সদরের দেওয়ান দিঘির পূর্ব পাড় গ্রামের মনির মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের ২য় তলায় মাদক সেবন করছিলেন মতিউর রহমান বাবু। এসময় বিদ্যালয়ের শিক্ষকরা বাঁধা প্রদান করলে শিক্ষকদের সাথে সে অশোভন আচরণ করতে থাকে। খবর পেয়ে এলাকাবাসী এসে মাদকসেবী মতিউর রহমান বাবুকে আটক করে পুলিশকে অবহিত করেন।

এসআই শক্তি জানান, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মতিউর নেশাগ্রস্ত। বর্তমানে থানায় আটক আছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর