সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় তিনি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে (ইউএনও) মিজ সুনন্দা রায় বলেন, হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন যথাযথভাবে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, পরিচালনা কমিটি, অভিভাবক এবং স্থানীয় জনগণের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় বিদ্যালয়ের এমপিওভুক্ত কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার কাজ, শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক, শিক্ষানুরাগী সদস্য হাফিজ কামরুল ইসলাম বাবর, অভিভাবক সদস্য ফারুক আহমদ, ইমাম উদ্দিন, মুরাদ হাসান, আলাউদ্দিন, ইকবাল হোসেন, শামছুল ইসলাম, মুহিবুল হক মুহিব, কুতুব উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদসহ শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.