1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজমিরীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজমিরীগঞ্জ ( হবিগঞ্জ প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বক্তব্য রাখেন, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন,
উপজেলা বিএনপির আহব্বায়ক মোহন মিয়ার তালুকদার, যুগ্ম-আহব্বায় সামছুল আলম, সাজ্জাদুর রহমান সওদাগর, পৌর বিএনপির সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক খালেদুর রশিদ ঝলক, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক ইসমাইল হোসেন সরশ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক মাসুদ পারভেজ, সাংবাদিক ফরহাদ চৌধুরী, বিএনপি নেতা মিজানুর রহমান, যুবদল নেতা জাহিদ হাসান কবির, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শান্তনু আচার্য, মৎস্য কর্মকর্তা সোহানুর রহমান ও শরিফনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলোয়ারা বেগম প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর