1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

 

লাখাইয়ে জুলাই শহীদ দিবস -২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এর আয়োজিত আলোচনা সভা বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন থানা মসজিদ এর ইমাম মাওলানা মহিবুর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।

২০২৪ এর বৈষম্য বিরুধী আন্দোলন ও জুলাই গনঅভ্যুত্থানের গুরুত্ব ও চেতনা নিয়ে ও জুলাই শহীদ দের আত্মত্যাগের বিশদ বিবরন তুলে ধরে আলোচনায় অংশ নেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, জুলাই গনঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মামুনুর রশীদ, জুলাই শহীদ কারিমূলের মাতা মমরাজ বিবি,জুলাই যোদ্ধা বাহার উদ্দিন প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফসল আজকের এ নতুন বাংলাদেশ।
জুলাই শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ বৈষম্যহীন সমাজের চেতনা বাস্তবায়নে ও তাদের চেতনা সমুন্নত রাখতে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে।

আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিবুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর