1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান চাষাবাদের উপর কৃষকদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১২ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমড়িয়া ও কান্দাগাঁও গ্রামের নির্বাচিত কৃষকদের জন্য জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল আগাম জাতের আমন নতুন জাতের ধান চাষের উপর দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ) সকাল ১০ টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে ও জাপান ফান্ড ফর গ্লোবাল এনবায়রনমেন্ট (জেএফজিই) এবং শেয়ার দ্যা প্লানেট এ্যাসোসিয়েশন, জাপান এর আর্থিক সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জ কর্তৃক বাস্তবায়িত এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আনিসুজ্জামান। প্রশিক্ষণ সমন্বয় করেন ডিআরসিসিএএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান। উপস্থিত ছিলেন এলাকার নির্বাচিত ইউপি সদস্য মো: মোছাব্বির, গণ্যমান্য ব্যক্তি মো: আব্দুস সালাম, এনরিচ প্রকল্পের শিমুলবাঁক ইউনিয়নের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট জামিল হক, ডিআরসিসিএএ প্রকল্পের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট যথাক্রমে জয়কলস ইউনিয়নের জাকারিয়া ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের মোসাদ্দিক হোসেন সাকিব, আমড়িয়া ও কান্দাগাঁও গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক প্রশিক্ষণার্থী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর