1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইর বুল্লাবাজারে চুরি

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

 

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে একটি দোকানে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী দোকান মালিক বিল্লাল কামাল জানান, সকালে দোকান খুলতে এসে তিনি দোকানের শাটার ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখেন ক্যাশ বাক্স ও দোকানে থাকা মূল্যবান মালামাল উধাও।

এই ঘটনায় দোকান মালিক বিল্লাল কামাল বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে বাজারে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত চোরদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর