লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত একাদিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওসি শরিফ আহমেদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত মোট ৬ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের অভিযান টিম।
গ্রেফতারকৃত আসামিদের গতকাল দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিরা বিভিন্ন অপরাধের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় অভিযুক্ত।
তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) ইস্যু হওয়ার পর লাখাই থানা পুলিশের একটি চৌকস দল লাখাই জনপদের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সফলতাকে আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এক একটি বড় সফলতা হিসেবে দেখছে লাখাই থানা পুলিশ।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান , জানান, "আদালতের আদেশ তামিল এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই তৎপরতা। অপরাধ দমনে লাখাই থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.