হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘অভিভাবক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২০ জুলাই) সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল, অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার ফরাস উদ্দিন, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মহসিন সাদেক।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আয়েশা সিদ্দিকা ও অন্জন গোপ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক মলয় দেব।
আলোচনায় অংশ নেন শিক্ষক আজাদ,এডহক কমিটির সদস্য হাবিবুর রহমান, অভিভাবক এমএ জলিল, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, এসএম জুবায়ের আহমেদ, রবিউল ইসলাম রবি প্রমূখ।
সমাবেশে শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষক-কমিটির পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি মোঃ ফজলে রাব্বি সমাবেশে তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষক বা বিদ্যালয় কমিটি নয়, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। সন্তানরা বিদ্যালয়ে কেমন করছে, তার পাশাপাশি বাড়িতেও তাদের পড়ালেখার খোঁজখবর রাখতে হবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরোও বলেন বিদ্যালয়ের অভিভাবকদের জন্য অভিভাবক সেড নির্মাণসহ বিভিন্ন চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ-৩) আসনের সংসদ সদস্য ও হুইপ মহোদয়ের বিশেষ বরাদ্দ ও নির্দেশনার মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানের সকল প্রকার দৃশ্যমান ও প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ সম্পন্ন করব।
এছাড়াও সমাবেশে শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।
সমাবেশে বিদ্যালয়ের ছাত্রীদের বিপুল সংখ্যক অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় অভিভাবকেরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের এসব মতামত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন এবং একটি আধুনিক ও নারী শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টিকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী তাকিয়া আক্তার ও পবিত্র গীতা থেকে পাঠ করেন অহন্যা দাস।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.