1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)’র জৈন্তাপুর উপজেলা কমিটি অনুমোদন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

সভাপতি: আবুল খায়ের, সম্পাদক: ইলিয়াস আলী, সাংগঠনিক: রুবেল আহমদ

 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)’র জৈন্তাপুর উপজেলা কমিটি ২০২৬-২০২৭ মেয়াদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সংস্থার চেয়ারম্যান রকিব আল মাহমুদ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৮ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়।

অনুমোদনপত্র অনুযায়ী, নবগঠিত কমিটির মেয়াদ অদ্য তারিখ থেকে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। উপদেষ্টা পরিষদে দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাহারুল আলম বাহারকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।

এছাড়া ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী মোঃ বদরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আবদুর রকিব, সাংবাদিক সাইফুল ইসলাম (বাবু), ব্যবসায়ী নাজিম উদ্দীন নাজিম ও দিলদার হোসেন দিদার উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। কার্যনির্বাহী কমিটিতে আবুল খায়ের সভাপতি এবং ইলিয়াস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া মোহাম্মদ আলী সুমন সিনিয়র সহ-সভাপতি, মোঃ মাহবুব জামান আলমগীর, মোহাম্মদ হারিছ আহমদ, আলীম উদ্দিন, রোমেল আহমদ ও ইলিয়াছ আলী সহ-সভাপতি, কারি হোসেন ও রুবেল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক এবং রুবেল আহমদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যান্য পদে রয়েছেনঃ- নিত্যনন্দ পাত্র ও হেলাল আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক, আরিফ আহমদ দপ্তর সম্পাদক, সালেহ আহমদ প্রচার সম্পাদক, মোঃ আব্দুর রহিম অর্থ সম্পাদক, কাউছার আহমদ মানবাধিকার বিষয়ক সম্পাদক, কিবরিয়া আহমদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, লুৎফা আক্তার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, রোজিনা আক্তার সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা এবং মাওলানা মোঃ হানিফ আহমদ ধর্ম বিষয়ক সম্পাদক।

সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে জুনেদ আহমেদ, ফাতিমা বেগম ও ফাতিমা আক্তার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ ফয়সল আহমদ ও মোঃ জুনেদ আহমদ মনোনীত হয়েছেন।

অনুমোদনপত্রের অনুলিপি জেলা প্রশাসক, সিলেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর, অফিসার ইনচার্জ, জৈন্তাপুর মডেল থানা, এবং আসক’র বিভাগীয়, জেলা ও প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

সংস্থার চেয়ারম্যান রকিব আল মাহমুদ নবগঠিত কমিটিকে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নে সক্রীয়ভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর