1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জুলাই পদযাত্রা উপলক্ষে নবীগঞ্জে এনসিপির মতবিনিময় সভা ও নাজমুল ইসলামকে সংবর্ধনা

নবীগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

আগামী ২৮ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা পদযাত্রা সফল করার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স পর্তুগালের মুখ্য সমন্বয়ক মো. নাজমুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা এনসিপির সিনিয়র সদস্য সাজিজুর রহমান, সদস্য আরিফ আহমেদ, এনামুল হক, নবীগঞ্জ উপজেলা যুবশক্তির সভাপতি সামসুল আলী, জালাল মিয়া, ওয়াহিদ মিয়া, তানভীর আহমেদসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় ২৮ জুলাই অনুষ্ঠিতব্য হবিগঞ্জ জেলা পদযাত্রা কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা, প্রচার-প্রচারণা এবং সার্বিক সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দলীয় কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
সভা শেষে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স পর্তুগালের মুখ্য সমন্বয়ক মো. নাজমুল ইসলামকে নবীগঞ্জ উপজেলা এনসিপি ও যুবশক্তির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর