1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

৩৫ দেশে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১২ বার পঠিত

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এ অবস্থানে বাংলাদেশের সঙ্গে রয়েছে উত্তর কোরিয়াও।

সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভিসামুক্ত, ভিসা অন অ্যারাইভাল বা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ওয়েবসাইটে ২০২৬ সালের মধ্যবর্তী পাসপোর্ট সূচক প্রকাশ করে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন, সেই সক্ষমতার ভিত্তিতেই এ সূচক তৈরি করা হয়। এবারের মূল্যায়নে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সূচক অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভ্রমণের সুবিধা পেলেও গত বছর বাংলাদেশিদের জন্য এ সংখ্যা ছিল ৩৭টি। তবে অন্যান্য দেশের অবস্থান পরিবর্তনের কারণে বাংলাদেশের র‌্যাঙ্কিং ১০০তম থেকে ৯৭তম স্থানে উঠে এসেছে।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অবস্থানও ওঠানামা করেছে। ২০২৫ সালে ছিল ১০০তম, ২০২৪ সালে ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম, ২০২১ সালে ১০৮তম এবং ২০২০ সালে ছিল ৯৮তম। অন্যদিকে, উত্তর কোরিয়ার অবস্থান গত বছর ছিল ৯৯তম।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসার মাধ্যমে যেসব দেশে ভ্রমণ করতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে—ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউয়ে, বারবাডোস, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, দ্য বাহামাস, দ্য গাম্বিয়া, পূর্ব তিমুর (তিমুর-লেস্তে), ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

এবারের সূচকেও সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী। দেশটির নাগরিকরা ভিসামুক্তভাবে ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পান। তৃতীয় স্থানে থাকা সুইডেনের নাগরিকরা যেতে পারেন ১৮৭টি দেশে।

চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের ১১টি দেশ—বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন।

পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড (১৮৫টি দেশ), ষষ্ঠ স্থানে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য (১৮৪টি দেশ), সপ্তম স্থানে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া (১৮৩টি দেশ), অষ্টম স্থানে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া (১৮২টি দেশ), নবম স্থানে লিচেনস্টেইন ও লিথুয়ানিয়া (১৮১টি দেশ) এবং দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র, যাদের নাগরিকরা ১৮০টি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর