1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে গাঁজা সেবনের অপরাধে মোবাইল কোর্টে ৩ জনের কারাদণ্ড

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

 

লাখাইয়ে গাঁজা সেবনরত অবস্থায় আটক তিন মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বৃহস্পতিবার লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই দন্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে মো: ফারুক মিয়া (৫০), মৃত আনিস মিয়ার ছেলে মোঃ ছোট্টু মিয়া (৩৭) এবং মৃত আব্দুল মুন্নাফের ছেলে মোঃ শাহিন মিয়া (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, একটি গাঁজার আসর থেকে গাঁজা সেবনরত অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলামের কার্যালয়ে হাজির করা হলে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফ আহমেদ জানান, লাখাইয়ে মাদকের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি সকলকে মাদক পরিহার করে সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর