1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর উপজেলার হেমু ভাটপাড়া গ্রামের প্রবাসীদের সংবর্ধনা ও আলোচনা সভা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার ভাটপাড়া গ্রামের প্রবাসীদের সম্মানে এডুকেয়ার কিন্ডার গার্টেন, হেমু ভাটপাড়ার উদ্যোগে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) এডুকেয়ার কিন্ডার গার্টেন হেমু ভাটপাড়া কর্তৃক আয়োজিত অনুষ্ঠান ভাটপাড়া গ্রামের বিভিন্ন দেশের প্রবাসীদের অবদানের কথা তুলে ধরা হয় এবং শিক্ষা, সামাজিক উন্নয়ন ও গ্রামের সার্বিক অগ্রগতিতে তাদের ভূমিকার প্রশংসা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সপ্রবাসী মোঃ জয়নাল আবেদীন। তিনি তাঁর বক্তব্যে গ্রামের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন সভাপতি আব্দুল হক, হেমু ভাটপাড়া কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি সইফুল আলম মুতি,সদস্য ফারুক আহমেদ, ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ফারুক আহমেদ,বিশিষ্ট মুরব্বি লন্ডন প্রবাসী আলহাজ্ব সাব্বির আহমদ, বিশিষ্ট মুরব্বি সমছিদ আলী, অবসর প্রাপ্ত সেনা সদস্য হারুনুর রশীদ, সমাজ সেবী ইকবাল হোসেন, মোহাম্মদ মুহিব উল্লাহ, মুহিবুল হক, নুরুল ইসলাম ময়ূর,রুহুল খান,ফিরোজ আহমদ,কাজী মিয়া,মনির হোসেন প্রবাসী,আব্দুল মুতলিব,আফতাব উদ্দিন,আব্দুল হান্নান,পর্তুগাল প্রবাসী বদরুল ইসলাম,কামরুল ইসলাম লিঠন,মাহফুজ, প্রবাসী সুকেশ,আব্দুল কুদ্দুস, মুছা মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং ভাটপাড়া গ্রামের প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রবাসীদের অবদান দেশের অর্থনীতির পাশাপাশি গ্রামীণ শিক্ষা ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং এডুকেয়ার কিন্ডার গার্টেন, হেমু ভাটপাড়ার সার্বিক অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর